Wednesday, November 18, 2015
11/18/2015 08:38:00 PM
a
No comments
Top 10 Affiliate Networks
1. CJ Affiliate
সিজে এফিলিয়েট বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এফিলিয়েট নেটওয়ার্ক। প্রথম সারির একটি নেটওয়ার্ক হওয়াতে ফরচুন ৫০০ সহ অনেক নামকরা কোম্পানি তাদের প্রোডাক্ট প্রোমোট করার জন্য সিজে’কে বেছে নেয়। অন্য বেশীরভাগ এফিলিয়েট নেটওয়ার্কের তুলনায় সিজে’তে কমিশনের হার কিছুটা বেশী। সাধারণত প্রতি মাসের আয় তার পরের মাসেই পাওয়া যায়। তবে নতুনদের জন্য কিছুটা বেশী সময় লাগতে পারে।
এই নেটওয়ার্কে জয়েন করার জন্য কোন স্পেশাল ওয়েবসাইট দরকার নেই এবং জয়েনিং সম্পূর্ণ ফ্রি। একাউন্ট খোলার পর আপনি বিভিন্ন এফিলিয়েট প্রোগ্রাম প্রোমোট করতে পারবেন। তবে আপনি যদি ১০ এর ওপর কমিশন পেয়ে থাকেন এবং টানা ৬ মাস ধরে আর কোন কমিশন না পান, তাহলে আপনার একাউন্ট বন্ধ করে দেয়া হবে এবং ১০ কেটে নেয়া হবে।
2. Amazon
Amazon Affiliates
এমাজন সম্পর্কে আর নতুন করে বলার কিছু আছে? আমার ধারণা আপনাদের বেশীরভাগই ইতিমধ্যে এমাজন এর সাথে পরিচিত। বর্তমানে প্রচলিত সবগুলো এফিলিয়েট নেটওয়ার্কের মধ্যে এমাজন এফিলিয়েট হলো সবচেয়ে সিম্পল এবং নতুনদের জন্য সবচেয়ে উপযোগী।
ইউএসএ, ইউকে, কানাডা, ইউকে ইত্যাদি যেসব দেশেই অনলাইনে কেনাকাটা হয়, সব দেশেই এমাজন সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম। এবং এই এফিলিয়েট নেটওয়ার্ক ব্যবহার করে আপনি যেকোন ধরণের প্রোডাক্ট এর প্রোমোশন করতে পারেন।
এমাজন এর বিভিন্ন প্রোডাক্ট প্রোমোট করে আপনি ৪% থেকে ১০% পর্যন্ত কমিশন পেতে পারেন। এবং আরো মজার ব্যাপার হলো, আপনি একজন ক্রেতাকে এমাজন-এ পাঠালে সে আপনার রিকমেন্ড করা প্রোডাক্ট না কিনে অন্য কিছু কিনলে সেটার জন্যও আপনি কমিশন পাবেন।
3. Linkshare
এই এফিলিয়েট নেটওয়ার্কটি লিংকশেয়ার নামেই বেশী পরিচিত। সম্প্রতি এর নাম পাল্টে রাকুটেন এফিলিয়েট নেটওয়ার্ক হয়েছে। শীর্ষস্থানীয় অন্য নেটওয়ার্কগুলোর তুলনায় এখানে এডভার্টাইজারের সংখ্যা বেশ কম। তবে লিংকশেয়ার এর দারুণ কিছু ফিচার আছে।
প্রথমত, আপনি যখন একটি প্রোমোশন চালাবেন, লিংকশেয়ার আপনার ব্যানারগুলো নিজে নিজেই পাল্টাতে পারে। বিভিন্ন ডিজাইনের ব্যানার ব্যবহার করার মাধ্যমে একটা প্রোমোশনের কার্যকারিতা বাড়ানো যায়। আর এই ফিচার ব্যবহার করে আপনি পুরো কাজটা অটোমেটিক করতে পারবেন।
আরেকটা সুবিধা হলো ল্যান্ডিং পেজ এর সাথে ডীপ লিঙ্কিং। এর মাধ্যমে আপনার প্রোমোশনাল ক্যাম্পেইন এর টার্গেটকে খুব ভালোভাবে অপটিমাইজ করা যায়। আপনার প্রোমোশনের কার্যকারিতা বাড়াতে এই ফিচার অনেক কাজে আসবে।
4. ShareAsale
শেয়ার এ সেল আরেকটি খুবই জনপ্রিয় এফিলিয়েট নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের সদস্য হয়ে আপনি ৩,৯০০ এরও বেশী এফিলিয়েট প্রোগ্রামে অংশ নিতে পারবেন। কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো শুধু এই নেটওয়ার্কেই পাওয়া যায়।
শেয়ার এ সেল প্রতিটি এফিলিয়েট প্রোগ্রাম এর জন্য বিস্তারিত তথ্য দেখায়, যেগুলো ব্যবহার করে আপনি সহজেই আপনার উপযোগী প্রোগ্রাম বেছে নিতে পারবেন। আপনার ক্যাম্পেইনগুলোর ফলাফল বোঝার জন্যও বিভিন্ন ধরণের পরিসংখ্যান পাওয়া যাবে।
তাৎক্ষণিক ট্র্যাকিং সিস্টেম শেয়ার এ সেল নেটওয়ার্কের একটি জনপ্রিয় ফিচার। ক্যাম্পেইন এবং সেল সম্পর্কে বিস্তারিত তথ্য আপনার এফিলিয়েট ড্যাশবোর্ডে পাবেন।
5. ClickBank
Clickbank Home Page
এমাজনের পর সম্ভবত ক্লিকব্যাংক-ই বাংলাদেশে সবচেয়ে প্রচলিত এফিলিয়েট নেটওয়ার্ক। আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট প্রোমোট করতে চান, ক্লিকব্যাংক আপনার জন্য সবেচেয়ে ভালো অপশন। এই নেটওয়ার্কের সদস্য হয়ে আপনি ২০০ মিলিয়নের বেশী কাস্টমারের কাছে ৬ মিলিয়নের বেশী প্রোডাক্ট প্রোমোট করতে পারবেন।
অন্যসব নেটওয়ার্কের তুলনায় ক্লিকব্যাংক এর কমিশন রেট বেশ আকর্ষণীয়। প্রোডাক্টভেদে আপনি ৭৫% পর্যন্ত কমিশন পেতে পারেন। এছাড়া রিকারিং সেল এর মাধ্যমে নিয়মিত পেমেন্টও পেতে পারেন।
ক্লিকব্যাংক এ কিছু স্ক্যাম প্রোডাক্টও রয়েছে। তাই কোন প্রোডাক্ট প্রোমোট করার আগে এর বিভিন্ন তথ্য, বিশেষ করে রিটার্ণ রেট দেখে নিতে ভুলবেন না।
6. eBay
নাম দেখেই হয়তো বুঝতে পারছেন, এটা হলো জনপ্রিয় ই-কমার্স মার্কেটপ্লেস ইবে এর এফিলিয়েট নেটওয়ার্ক। আর এই মার্কেটপ্লেসের বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রোমোট করে আপনি আয় করতে পারেন। কমিশন রেট আপনার প্রোমোট করা প্রোডাক্ট এর ক্যাটাগরি’র ওপর নির্ভর করবে।
এমাজন এর তুলনায় ইবে নেটওয়ার্ক এর পেমেন্ট অনেক তাড়াতাড়ি দেয়া হয়। তবে পেপাল’র মাধ্যমে দেয়া হয় বলে আমাদের অনেকেরই পেমেন্ট রিসিভ করতে সমস্যা হতে পারে। আর এই নেটওয়ার্কে জয়েন করতে হলে আপনার অবশ্যই একটি ওয়েবসাইট এবং নির্দিষ্ট সংখ্যক ভিজিটর থাকতে হবে।
7. Avangate
ক্লিকব্যাংক এর মতো এভানগেট ও ডিজিটাল প্রোডাক্ট প্রোমোট করার একটি এফিলিয়েট নেটওয়ার্ক। তবে, এই নেটওয়ার্ক শুধু সফটওয়ার এবং SaaS প্রোডাক্ট প্রোমোট করার জন্য বিশেষভাবে পরিচিত। এই নেটওয়ার্কের সদস্য হয়ে আপনি ২২,০০০ এর বেশী সফটওয়ার এবং SaaS প্রোডাক্ট এর এফিলিয়েট করতে পারবেন।
এভানগেট মূলত ইউরোপ এবং ইউএসএ’তে বেশী জনপ্রিয়। এই নেটওয়ার্কটি পাবলিশারদের সুবিধার জন্য বেশ কিছু কার্যকর ফিচার দিয়ে থাকে। নিয়মিত মূল্যছাড়, বিশেষ অফার এবং ডিপ লিঙ্কিং এর পাশাপাশি আপনি কাস্টমাইজড শপিং কার্ট-ও ব্যবহার করতে পারবেন।
8. FlexOffers
ফ্লেক্স অফারস আরেকটি উল্লেখযোগ্য এফিলিয়েট নেটওয়ার্ক। সাম্প্রতিক সময়ে এই নেটওয়ার্কটি অনেক বেশী জনপ্রিয়তা পাচ্ছে। নিজস্ব ট্র্যাকিং সার্ভিস ব্যবহারের মাধ্যমে ফ্লেক্স অফারস পাবলিশারদের শতভাগ নির্ভরযোগ্য তথ্য দিতে সক্ষম।
এই নেটওয়ার্কের সদস্য হয়ে আপনি এর কাস্টোমাইজেবল টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবেন। আর সরাসরি টেমপ্লেটগুলো ব্যবহার করতে না চাইলে এগুলো পরিবর্তন করেও ব্যবহার করতে পারেন। আপনার নিজস্ব একটি একাউন্ট মেসেজিং সেন্টারও থাকবে। এখান থেকে আপনি সহজেই এডভার্টাইজারদের সাথে যোগাযোগ করতে পারবেন।
9. Affiliate Window
Affiliate Window
দেড় হাজারেরও বেশী এডভার্টাইজার নিয়ে এফিলিয়েট উইন্ডো আরেকটি জনপ্রিয় এফিলিয়েট নেটওয়ার্ক। মূলত ইউরোপে জনপ্রিয় এই নেটওয়ার্ক তাৎক্ষণিক রিপোর্টিং ও সহজ ইন্টারফেস এর জন্য বেশী পরিচিত। এই নেটওয়ার্কের ডিপ লিঙ্কিং ফিচার ব্যবহার করে আপনি সহজেই টার্গেটেড ক্যাম্পেইন তৈরী করতে পারবেন।
এফিলিয়েট উইন্ডো’র আরেকটি সুবিধা হলো এর মাসে দু’বার পেমেন্ট। অন্য এফিলিয়েট নেটওয়ার্কগুলোর তুলনায় এর মিনিমাম পেমেন্ট এর পরিমাণও অনেক কম।
10. one Network Direct
ওয়ান নেটওয়ার্ক ডিরেক্ট এর সাথে বাংলাদেশের খুব কম মানুষই পরিচিত। কিন্তু এফিলিয়েট নেটওয়ার্ক হিসেবে বিশ্বব্যাপী এই নেটওয়ার্কের একটি ভালো অবস্থান আছে। এখানে জয়েন করার জন্য আপনার কোন ওয়েবসাইট এর প্রয়োজন হবে না।
ক্লিকব্যাংক এবং এভানগেট এর মতো ওয়ান নেটওয়ার্ক ডিরেক্ট-ও মূলত সফটওয়ার প্রোডাক্টগুলোর জন্য বেশী পরিচিত। ইন্টারনেটের ব্যবহার বাড়ার সাথে সাথে বিভিন্ন ধরনের সফটওয়ারের ব্যবহারও বাড়ছে। প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকলে এই নেটওয়ার্কটিও হতে পারে আপনার আয় বাড়ানোর আরেকটি উপায়।
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment